আওয়ামী লীগের তিন বছর পূর্তি উপলক্ষে কালীগঞ্জ ছাত্র লীগের আনন্দ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ জানুয়ারি’২০১৬ দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তিন বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল বের করে।

শনিবার সকালে মাহাতাব উদ্দীন ডিগ্রী কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কলেজ শহীদ মিনারে সরকারের উন্নয়নের উপর এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। সে সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, সহ-সভাপতি নাজমুল হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক আল মামুন রনি, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সজল, দপ্তর সম্পাদক ওহিদুজ্জামান মিল্টন, কলেজ ছাত্রলীগ নেতা শেখ রুবেল,রকি,বাহারুল,আকাশ ও নিশাত প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।