× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ভারত সফরে গিয়ে খালেদা জিয়ার প্রতিশ্রুতি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
খালেদা জিয়ার প্রতিশ্রুতি

ভারত সফরে গিয়ে খালেদা জিয়ার প্রতিশ্রুতি ।। তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে, বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমি বিএনপিকে বলেছিলাম, আন্তর্জাতিক মহলে ভারতের সঙ্গে সম্পর্কটা ম্যানেজ করা প্রয়োজন। বিএনপি যেন ভারতবিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত না হয়। একটি বিষয় তৈরি হয়েছিল যে বিএনপি মানেই ভারতবিরোধী।

বিশেষ করে জামায়াত সঙ্গে থাকায় এটি আরও বেশি প্রকাশ পেয়েছে। তো এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভারতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার। এবং আমি বিএনপি থেকে দেওয়া সে দায়িত্ব পালন করেছিলাম। আপনারা দেখলেন যে ২০১৩ সালে যখন খালেদা জিয়া ভারত সফর করলেন, তখন ভারত সরকার তাকে একেবারে সরকারপ্রধানের সমমর্যাদা দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল। তখন খালেদা জিয়া কয়েকটি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন।

প্রতিশ্রুতির একটা ছিল, বাংলাদেশ–ভারত সম্পর্কের ক্ষেত্রে বিএনপি কারও দ্বারা প্রভাবিত হবে না। এ ব্যাপারে বিশেষ করে জামায়াতের কথা বলা হয়েছিল। এ ছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদীরা যেন বাংলাদেশে কোনো প্রশ্রয় না পায়, সে ধরনের পদক্ষেপ বিএনপি নেবে।”

শমসের মবিন চৌধুরী আরও বলেছেন, “ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (প্রয়াত), এই তিনজনকেই ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এভাবে আলাপ–আলোচনা হয়েছিল। তখন প্রণব মুখার্জি এটাও বলেছিলেন যে ‘ম্যাডাম (খালেদা জিয়া), আমরা তো আপনার সঙ্গে অতীতে কাজ করেছি, আগামীতেও কাজ করতে পারব।’

প্রণব মুখার্জির মতো লোকের এই কথায় কিন্তু অনেক ইঙ্গিত ছিল। তারপর যখন প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হিসেবে ঢাকা সফরে এলেন, বিএনপি প্রধানের সঙ্গে ওনার একটা সাক্ষাৎ ঠিক করা হয়েছিল। সেই সাক্ষাতের দিনের আগের রাতে উনি (খালেদা জিয়া) ঠিক করলেন যে, উনি সাক্ষাৎ করতে যাবেন না। কারণ, ওই দিন জামায়াত হরতাল ডেকেছিল। তো উনি (খালেদা জিয়া) প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। যেটা ভারত ভালোভাবে নেয়নি। তখন আমি বলেছি যে, আমাকে অপমান করা হলো। কারণ, বিএনপি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের। ফলে আমার নীতির বিরুদ্ধে তিনি (খালেদা জিয়া) সিদ্ধান্ত নিলেন। তখন থেকে বিএনপির সঙ্গে আমার দূরত্ব শুরু হয় এবং আস্তে আস্তে আমি বিএনপি থেকে সরে যাই।”


এ ক্যটাগরির আরো খবর..