× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আওয়ামীলীগের ফরম কিনলেন সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

নৌকার টিকিট পেতে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমদ। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও নবাবগঞ্জ) আসনে লড়তে যাচ্ছেন তিনি।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম কেনেন।

মনোনয়ন ফরম কেনার পর সাবেক গভর্নর বলেন, আমি বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছি, এখন আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে চাই। বিশেষ করে আমার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও নবাবগঞ্জ) এর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে মনোনিবেশ করতে চাই। শনিবার তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়।

আজ রোববার চতুর্থ দিনের মতো ফরম বিক্রি চলছে। মনোনয়ন বিক্রির প্রথম দুই দিনে ৩ হাজার ২০০ ফরম বিক্রি করেছে দলটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৮ নভেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ নভেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..