× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ মে, ২০২৫
আওয়ামী বিরোধী

দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এই আলোচনায় যে কোনো মূল্যে আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার পাঁচটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ৫টি দলের শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠকে আহবান জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে আওয়ামী বিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, আহমদ আবদুল কাইয়ুম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ ও ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ।

বৈঠকে আগামীতে দেশ গঠনে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরও ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদানে নেতৃবৃন্দ একমত পোষণ করেন।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে বৈঠক মতামত ব্যক্ত করেন এবং এ বিষয়ে একমত পোষণ করেন। সবশেষে কোন কুচক্রী মহল যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..