× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন উপ-চেয়ারম্যান ইমরান

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০

পদত্যাগ করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। নির্বাচন না হওয়া পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপ-চেয়ারম্যান ইমরান খাওয়াজা। একটি সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে চেয়ারম্যান হিসেবে চূড়ান্তভাবে কেউ মনোনীত না হওয়া পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা সেই দায়িত্ব পালন করবেন। জানা গেছে আইসিসি চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু হবে।

মনোহরের বিদায় ঘোষণার পর আইসিসির প্রধান নির্বাহী মানু সোনি সকলের পক্ষ থেকে বলেন, ‘আইসিসির বোর্ড, স্টাফ এবং পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি শশাঙ্ককে ধন্যবাদ জানাতে চাই তাঁর নেতৃত্বের জন্য। একই সঙ্গে আইসিসি চেয়ারম্যান হিসেবে এই খেলাটির জন্য তিনি যা করেছেন তা অসামান্য। আমরা তাঁকে এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

এদিকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ইমরান খাওয়াজাও মনোহরের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন। ক্রিকেটের প্রতি সদ্য সাবেক চেয়ারম্যানের যে নিবেদন তার ভূয়সী প্রশংসাও করেন তিনি। একই সঙ্গে মনোহরকে ধন্যবাদ জানান খাওয়াজা।

তিনি বলেন, ‘আইসিসি বোর্ডের সকলেই শশাঙ্ককে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে খেলাটির প্রতি তাঁর অবদান রাখার জন্য। শশাঙ্কের ক্রিকেটের প্রতি নিবেদন এবং তিনি যে অবদান রেখেছেন এতে কোনো সন্দেহ নেই। তিনি ক্রিকেট এবং আইসিসি ছেড়ে দিচ্ছেন এমন একটা সময় যখন খেলাটি অনেক ভালো অবস্থানে রয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..