× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার -প্রধানমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০২৪
দেশে আইনের শাসন

বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে সঠিক বিচারের নিশ্চয়তা প্রদান করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ধনী, গরিব নির্বিশেষে সবার জন্য সমতার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন সাধন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। ২০০৯ সাল থেকে অধস্তন আদালতে এক হাজার ৪২৯ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

ভূমিহীন-গৃহহীন পরিবার প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রাজশাহী এ ৫টি বিভাগ এখন সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত। অর্থাৎ এসব জেলা, উপজেলা ও বিভাগে কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নেই। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আট লাখ ৬৭ হাজার ৯৭৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এতে উপকারভোগী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৩৯ হাজারেরও বেশি। এ পর্যন্ত ৫৮টি জেলা এবং ৪৬৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে বলে মনে করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে। হাইড্রোজেন ও অ্যামেনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে তথ্য-উপাত্ত সংগ্রহরে লক্ষ্যে একটি সেল গঠন করা হয়েছে। ওই সেল গ্রহণযোগ্য তথ্যাদি প্রাপ্তির পর একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করবে। পেট্রোবাংলার অধীনে রূপান্তরিত গ্যাস কোম্পানি লিমিটেডে (আরপিজিসিএল) জ্বালানি হিসেবে হাইড্রোজেন উৎপাদনে টেকসই ও নির্ভরযোগ্য পদ্ধতির ব্যবস্থা নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..