× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

আইনি ব্যবস্থা নেওয়া হবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুললেই

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ সাফ জানিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বেলা সাড়ে ১১টায় দালের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, আওয়ামী লীগ হয়রানির রাজনীতি করে না, গণতন্ত্রে বিশ্বাস করে।

“আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করছে” বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের কিছু নাই। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে বেঈমানি করেছে এবং খালেদা জিয়া সন্ত্রাসের রানী হিসেবে পরিচিত হয়েছেন আর তারেক জিয়া তৎকালীন সময়ে সরকারের মধ্যে আরেক সরকার সৃষ্টি করে হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতির বরপুত্রে পরিণত হয়েছিলেন। এসব কারণে তারা নিজেরাই জনগণ কাছে ধিকৃত।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবিএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..