× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আইএস প্রধান নিহত আফগানিস্তানে

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। নানঘরহার প্রদেশের কোট জেলায় গত ২৬ জুলাই তার মৃত্যু হয়। পেন্টাগনের এক মুখপাত্র এবং পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত ওমর জাকিলওয়াল শুক্রবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফিজ সাঈদ খান তালেবানের পাকিস্তান শাখার প্রাক্তন নেতা। এর আগে গত বছর তার নিহত হওয়ার খবর বের হয়েছিল। এবারের নিহত হওয়ার খবর সত্য হলে এটা হবে আফগানিস্তানে কার্যক্রম বিস্তারের ক্ষেত্রে আইএসের জন্য বড় আঘাত।

রাষ্ট্রদূত ওমর জাকিলওয়াল বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, গত ২৬ জুলাই আফগানিস্তানের নানঘরহার প্রদেশের কোট জেলায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও যোদ্ধাসহ আইএসের খোরাসান নেতা হাফিজ সাঈদ খান নিহত হয়েছেন ।’

পেন্টাগনের মুখপাত্র গর্ডন ট্রোব্রিজও হাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, নানঘরহারের দক্ষিণে মার্কিন ও আফগান বাহিনীর যৌথ অভিযান পরিচালনা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..