× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিআইডি

আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
আইএলও-র গভর্নিং বডি

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে আজ ঢাকা ত্যাগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে আজ জেনেভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

আজ সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ ইতোমধ্যেই জেনেভায় পৌঁছে সভায় অংশগ্রহণ শুরু করেছেন, যাঁদের মধ্যে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মোঃ আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব ইসরাত জাহান কেয়া।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁর জেনেভা পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও উপদেষ্টা আইএলও’র মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

এই সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..