× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

বসুন্ধরা গুণী সাংবাদিক মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিকে সংবর্ধনা প্রদান

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিকে সংবর্ধনা প্রদান

পঞ্চগড়ে বসুন্ধরা গুণী সাংবাদিক মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পঞ্চগড় জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আমির খসরু লাবলুকে সংবর্ধনা প্রদান।
৬ জুন (সোমবার) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের  হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। গুণী সাংবাদিক আমির খসরু লাবলুকে ফুল দিয়ে সংবর্ধনা জানায় প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, সাবিবুর রহমান, সামসুদ্দীন কালাম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আবু সালেহ মো. রায়হান সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ৩০ মে আমির খসরু লাবলুকে তৃণমূল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১থ প্রদান করা হয়েছে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এবং পড়িয়ে দেয়া হয় উত্তরীয়।


এ ক্যটাগরির আরো খবর..