অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৩ থেকে ১৬ আগস্ট অনুষ্ঠিত ম্যাচটি চতুর্থ দিনেই শেষ হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাব।
আরও পড়ুনঃ র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের খসড়া অনুমোদন
ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হলে বাংলাদেশ ৪২৬ রান করে ২২৮ রানের বড় লিড নেয়। তানজিদ হাসান শতক করেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান, যা এক উইকেট হারিয়েই তুলে নেয় বাংলাদেশ।
আরও পড়ুনঃ বাংলাদেশি জাতীয়তাবাদই বাংলাদেশের মানুষের ঐক্যের ভিত্তি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী
বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়; অস্ট্রেলিয়ার মাটিতে এটি দেশের ক্রিকেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ম্যাচে হাসান মাহমুদ মোট ৯ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেহেদী হাসান মিরাজও ব্যাট ও বল হাতে অসাধারণ অবদান রাখেন।
বাংলাদেশ দলের এই সাফল্যে ক্রিকেটারদের আত্মবিশ্বাস, দলগত সংহতি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার প্রতিফলন ঘটেছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতার নতুন দৃষ্টান্ত হিসেবেও এই জয়কে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ সরকারের ১৭ মন্ত্রিসভা বৈঠকে ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়কে দেশের তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, অধিনায়ক, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা।



