সরকারের ১৭ মন্ত্রিসভা বৈঠকে ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

সরকারের ১৭ মন্ত্রিসভা বৈঠকে ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন
অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে মোট ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৭৪ শতাংশ। বাকি ২৮টি সিদ্ধান্ত বা ২৬ শতাংশ বাস্তবায়নাধীন রয়েছে। সরকারের ১৭ মন্ত্রিসভা

মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন দ্রুত করতে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশি জাতীয়তাবাদই বাংলাদেশের মানুষের ঐক্যের ভিত্তি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে মন্ত্রিসভা ৭টি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন করেছে। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক চুক্তি বা প্রটোকলের খসড়া স্বাক্ষর অথবা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে একটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দুটি বাস্তবায়নাধীন রয়েছে।

আরও পড়ুনঃ র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের খসড়া অনুমোদন

এদিকে বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদের বিভিন্ন অধিবেশনে ১০৪টি আইন পাস হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের (মে-জুলাই) প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি ও সংশ্লিষ্ট কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।