× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গৌরনদী প্রতিনিধি

অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে লাশ হয়ে ফিরলো ভাবী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
লাশ হয়ে ফিরলো ভাবী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে ঘাতক বাসের চাঁপায় নিগার সুলতানা (৫০) নামের এক ভ্যান যাত্রী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালক আলাউদ্দিন কাজী গুরুত্বর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায়। নিহত নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে। সে (নিগার) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ ননদকে দেখতে এসেছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা হাসপাতাল থেকে বের হয়ে ভ্যানে চড়ে আশোকাঠী ব্রিজের দক্ষিণপাশের ঢালে ওটার সাথে সাথেই ঢাকাগামী অন্তরা পরিবহনের বেপরোয়াগতির একটি বাস ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রীর নিহত এবং ভ্যানচালক গুরুত্বর আহত হয়।

অপরদিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে বাস চাঁপায় একের পর এক প্রানহানীর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মানের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। দেড়ঘন্টার সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, গতিরোধক নির্মানের আশ^াসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসের স্টাফরা পালিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..