× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

অসংক্রামক রোগ প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জরুরি – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অসংক্রামক রোগ (নন-কমিউনিকেবল ডিজিজেস-এনসিডি) প্রতিরোধ এখন আর শুধু জাতীয় ইস্যু নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের উদ্যোগে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ’ বিষয়ে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি এবং অন্যান্য অগ্রাধিকার বিষয়সমূহ) এ কে এম শহীদুল করিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ প্রমুখ।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে নারীবান্ধব ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় শেখ মোমেনা মনি অসংক্রামক রোগ প্রতিরোধসংক্রান্ত স্বাস্থ্যবিষয়ক যৌথ ঘোষণাপত্রের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অন্যদিকে যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ সরকারের বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..