× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ধলাই নদী থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
করতোয়া নৌকাডুবি

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। লাশ শনাক্ত করতে পরিবারকে খবর দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..