× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপির অভিযোগ শোনার সময় নেই রিটার্নিং কর্মকর্তার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করায় রিটানিং কর্মকর্তা বলেন, অভিযোগ দিয়েছেন রেখে দিলাম, পরে দেখবো। এখন কথা শোনার সময় নেই। অভিযোগ কি আগেই লিখে রেখেছিলেন নাকি?

সব ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ ৩২টি অভিযোগ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তার তরফে জুলহাস উদ্দিন নামের এক প্রতিনিধি আসলেও ‘কথা বলার সময় নেই’ বলে তাকে বিদায় করে দেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। আজ দুপুর সোয়া ১টায় জুলহাস রিটানিং কর্মকর্তাকে বলছিলেন, বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, মারধরসহ বেশকিছু অভিযোগ নিয়ে এসেছি। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জবাবে আবুল কাসেম বলেন, অভিযোগ দিয়েছেন, রেখে দিলাম, দেখবো। এখন কথা শোনার সময় নেই। অভিযোগ কি আগেই লিখে রেখেছিলেন নাকি?

জবাবে জুলহাস বলেন, আগে কেন লিখে রাখবো। আমাদের এজেন্টদের বের করে দেয়া, মারধর করছে নৌকা প্রার্থীর কর্মীরা। অনেকের মাথা ফাটিয়েছে। তারা হাসপাতালে। আজ ভোট, আপনি এখন ব্যবস্থা না নিলে এমনটা হতে থাকবে। এসময় কফি খেতে ব্যস্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, অভিযোগ দিয়েছেন দেখবো। আগেও তো দেখেছি। পরে জুলহাস সাংবাদিকদের বলেন, তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথাই শুনলেন না। এখন আর দুই-তিন ঘণ্টা সময় আছে। এখনও তিনি ব্যবস্থা না নিলে কখন নেবেন? তিনি ফোন করে খোঁজ-খবর নিতে পারেন। প্রমাণ পেলেই ব্যবস্থা নেবেন। তিনি তো অভিযোগ রেখেই দিলেন।


এ ক্যটাগরির আরো খবর..