× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

অভিযোগপত্র তারেক ও সালামের বিরুদ্ধে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির তারেক রহমান এবং ইটিভির প্রাক্তন  চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে রাজধানীর তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগপত্রটি দাখিল করেন ডিবি পুলিশের ইন্সপেক্টর ইমদাদুল হক।

মামলার অপর আসামিরা হলেন- ইটিভির তৎকালীন দুই সাংবাদিক কনক সারোয়ার এবং মাহাথির ফারুকী খান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ জানুয়ারি উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে তেজগাঁও থানায় পুলিশ মামলা করে।

২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০মিনিটের একটি বক্তব্য সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)।

এরপর ৬ জানুয়ারি ভোরে কারওয়ানবাজারে ইটিভির কার্যালয়ের নিচ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..