× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
ডাসার

মাদারীপুরের ডাসারে বরিশাল খালের জায়গা অবৈধভাবে ভরাট করে গড়ে ওঠা দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানাও গুড়িয়ে, দিয়েছে,উপজেলা প্রশাসন।
আজ রবিবার(৬ এপ্রিল)  সকালে উপজেলার সানমান্দি ও পাথুরিয়ারপাড় এলকায় এ অভিযান পরিচালনা করেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।এছাড়াও অভিযানে বাংলাদেশ  সেনাবাহিনী, পুলিশ,ফায়ার ব্রিগেড অংশ নেয়।
অভিযানসূত্রে জানাযায়,মাদারীপুরের ডাসার উপজেলার আংশিক গোপালপুর গোপালপুর এলাকা থেকে সানমানদি পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল।দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অবৈধভাবে খাল পাড় দখল আর দূষণে বন্ধ হয়ে যায়।খাল পাড়ে গড়ে ওঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ এর অংশ হিসেবে ডসার উপজেলার আংশিক পুনরুদ্ধারের হচ্ছে অভিযানের কাজে নামে উপজেলা প্রশাসন।এসময় একই এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায়ও অভিযান পরিচালনা করে, গুড়িয়ে দেওয়া হয়।
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন,মাদারীপুরের ডাসারে বরিশাল খালের অংশে দখল ভরাট করে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।তাদের নোটিশ দেওয়া হলেও সরিয়ে নেননি।সে কারণে রবিবার সকাল থেকে অভিযান চালিয়ে খালটি অবৈধ দখলমুক্ত করা হয়। এছাড়াও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একাধিক চুল্লীসহ অবৈধ কারখানাকে গুড়িয়ে দেওয়া হয়েছে।এভাবে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা সামনে আরও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..