× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
sylet

সিলেট নগরীর টুকেরবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্বে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযান চালানো এলাকার বাসিন্দাদের ৬ মাস আগেই নোটিশ দেয়া ও মাইকিং করা হয়েছিল, তবুও তারা নিজ থেকে সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক বলেন, টুকেরবাজার এলাকায় সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা ও শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। টুকেরবাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনা পর্যন্ত এ অভিযান পরিচালনা।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব।


এ ক্যটাগরির আরো খবর..