× Banner
সর্বশেষ
ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শায় শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ৩ জন পুশ ইন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
রাতের অন্ধকারে ৩ জন পুশ ইন

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতদের মধ্যে দুইজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে।
আটক ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের দুই ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।
পুলিশ জানায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা টহলকালে সীমান্তবর্তী নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজনকে আসতে দেখে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা জানান, ভারতের মোস্তফাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
শাহিন শেখ বলেন, তিনি ও তার ভাই দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। চলতি মাসের ৫ আগস্ট হরিয়ানার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। কয়েকদিন বিএসএফ ক্যাম্পে রাখার পর শুক্রবার রাতে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। এসময় ক্যাম্পেই ভারতীয় নাগরিক আনোয়ারের সঙ্গে তাদের পরিচয় হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে পুশইন হওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।


এ ক্যটাগরির আরো খবর..