× Banner
সর্বশেষ
মাধ্যমিক পাস যুবকদের ১৫০০টাকা করে বেকার ভাতা দিয়ে নতুন চমক মমতা বন্দোপাধ্যায়ের নবনির্বাচিত এমপিদের শপথ নিয়ে জানালেন আইন উপদেষ্টা নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার

পিআইডি

অবৈধ আর্থিক প্রবাহ রোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের  

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব

অবৈধ আর্থিক প্রবাহ প্রতিরোধ এবং পাচারকৃত সম্পদ দেশে ফেরত নিশ্চিত করতে জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এসব সম্পদ জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।   

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান জনজীবনে সততাস্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মানুষের মনে নতুন প্রত্যাশা জাগ্রত করেছে। তিনি উল্লেখ করেন যেতথাকথিত ‘মেগা প্রকল্প’ গুলো সাধারণ মানুষের জন্য খুব সীমিত সুফল বয়ে আনেবরং সেগুলো দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং জনসাধারণের অর্থ বিদেশের নিরাপদ আশ্রয়ে পাচারের পথ খুলে দেয়।   

তিনি এসব সম্পদ পুনরুদ্ধার করে বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে স্বচ্ছতার ভিত্তিতে সংশ্লিষ্ট তথ্যের যথাযথ আদানপ্রদান নিশ্চিত করাকার্যকর অংশীদারিত্ব জোরদার করা এবং এ বিষয়ে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 

গত জুন মাসে স্পেনে অনুষ্ঠিত উন্নয়ন অর্থায়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের ফলাফলকে ঐতিহাসিক আখ্যায়িত করে রাষ্ট্রদূত চৌধুরী বলেনরাজনৈতিক অগ্রগতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবেযাতে পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানহাসপাতালসামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..