× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুই নারীসহ আটক-৩

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার নতুন তেতুলিয়া বটতলা এলাকা থেকে অবৈধভাবে ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- নারায়নগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামসুল শেখ এর মেয়ে মিম আক্তার (২০) ও খুলনার দিঘলিয়া উপজেলার গাজির হাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২)।

এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোমিন (৪৫) কে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধভাবে ভারত থেকে ২ নারী বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ২নারীসহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..