× Banner
সর্বশেষ
শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন

অপসংস্কৃতির বিরুদ্ধে মেহেরপুরে ৫ রাত ব্যাপি যাত্রা উৎসবের উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: যাত্রা শিল্পের অপসংস্কৃতির বিরুদ্ধে মেহেরপুরে ৫ রাত ব্যাপি যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির  আয়োজনে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যোনের মফিজুর রহমান মুক্ত মঞ্চে অনুষ্ঠিত যাত্রা উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ।

পরে সেখানে শ্রী ভৈরব গঙ্গোপাধ্যায়ের রচনা এবং মশিউজ্জামান বাবু ও আব্দুল ওয়াদুদের পরিচালনায় যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চায়ন করা হয়। বিপুল পরিমান দর্শক যাত্রাপালা উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..