× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দ্বিগুণ বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। আর ইতালি থেকে এ প্রবাহ বেড়েছে দ্বিগুণ। এই রেমিট্যান্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করছেন প্রবাসী ব্যবসায়ীরা।

জানা গেছে, ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিট্যান্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। গেল বছর সর্বোচ্চ ১ হাজার ১৬৬ মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। আগের সপ্তাহে যেখানে ১ কোটি ৭৭ লাখ রেমিট্যান্স পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে ৩ কোটি ৫৯ লাখ রেমিট্যান্স পাঠিয়েছে তারা।

বাংলাদেশে রাজনৈতিক সমস্যা না থাকলে আগের সকল রেকর্ড ভেঙ্গে চলতি বছর ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা। দেশটি থেকে বছরের প্রথম তিন মাসে ২৯ কোটি ১৩ লাখের বেশি রেমিট্যান্স পাঠানো হয়।

মানি এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, ‘চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছে ইতালির প্রবাসী বাংলাদেশিরা।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর ওপর গুলি চালানোয় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মনে নাড়া দেয়। ফলে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর হার কমে যায়।


এ ক্যটাগরির আরো খবর..