× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

পাইকগাছায় চেয়ারম্যান এনামুল হতে পারে অনুকরনীয় এক জনপ্রতিনিধি

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
অনুকরনীয় জনপ্রতিনিধি

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): চেয়ারম্যান বা প্রকৃত জনপ্রতিনিধি কাকে বলে তা পাইকগাছার ৫ নং সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের কর্মকান্ড দেখলে অনুমান করা যায়।প্রতিটা প্রাকৃতিক  দুর্যোগের কালে সময়ে অসময়ে তিনি ছুটে চলেন অসহায় মানুষের দুয়ারে। সরকারী বরাদ্ধ থাকুক বা নাথাকুক সে ঠিকই নগদ অর্থ বা খাদ্য সামগ্রী নিয়ে এলাকার দুস্থ মানুষের দুয়ারে হাজির। এমন কি রান্না করা খাবারও সাথে থাকে।গত বুল বুলের আঘাত যখন চলছে ঠিক সে সময় ঘুমকে হারাম করে লোকজন নিয়ে আসে আশ্রায় কেন্দ্রে।সব থেকে অবাক করেছিল অন্তস্বত্বা এক মহিলাকে নিয়ে তার সেই সময়ের ভুমিকা।রাত তখন ১টা বা ২টা।

ঘর থেকে কেউ বের হচ্ছেনা। প্রসব যন্ত্রনায় ছট ফট করছে সে মহিলা। ডাক্তার আসবে না জোর করে বাড়ী থেকে ডাক্তার এনে যাবতীয় ব্যবস্হা করে দিলে ঐসময় একটা শিশুর জন্ম হয় সাইক্লোন শেল্টারে।যার নাম রাখা হয় বুলবুলি। তার ভরন পোষন এখন করে যাচ্ছেন এছাড়া অনেক গা শিউরী উঠার মত বিপদ উপেক্ষা করে একে একে ঝুকি পুর্ন কাজ করে সোলাদানা ইউনিয়নের বারর বার নির্বাচিত এ তরুন জনপ্রতিনিধি এনামুল হক। এলাকার অনেকেই বলে ফাটা কেষ্ট। তার সম্মানির টাকাটা ব্যয় করে দুস্থদের পিছনে।

বর্তমান চলমান মহাবিপদ যে সময়ে চলছে সবকিছুর লকডাউন। সকলের কাজ কাম বন্ধ ঠিক সে সময় নিজ অর্থায়নে প্রায় ৪হাজার লোকের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন রাত দিন। প্রথম খাদ্য সামগ্রীতে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ। এ সময় তাকে ৭জন ইউপি সদস্যও ৭০ হাজার টাকা তার হাতে তুলে দিয়ে সহযোগিতা করছেন।তারা হলেন ঠাকুরদাস সরদার,আবু সাঈদ মোল্লা,সিদ্দিক শিকারী,আঃ সবুর,আবুল কাসেম,কল্যানী মন্ডল,ও জেসমিন সুলতানা।
এান-সামগ্রীর মধ্যে, ৪ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি আলু ১ লিটার তৈল, ৫০০ গ্রাম লবন ও ৫০০ গ্রাম পেয়াজ রয়েছে। তিন হাজার, তিনশো ৩৬ পরিবারের মধ্যে ইউপি সদস্যদের সহযোগীতায় বাড়ী বাড়ী যেয়ে এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ঠিক বুলবুলির আঘাতের সময় যেমন ইউনিয়ন বাসীর পাশে থেকে সেবা করে প্রশংসা কুড়িয়ে ছিলেন, তেমনি মরণ ঘাতী করোনায় নিজস্ব অর্থায়নে জনগনের পাশে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ সহ ত্রাণ বিতরণ করে চলেছেন। এলাকা বাসী চেয়ারম্যানের সুস্হ্যতা কামনা করেছেন ।


এ ক্যটাগরির আরো খবর..