× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ঝিনাইদহে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ “অনুকরণ নয়, উদ্ভাবন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোগ সমূহের জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা শিশু একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, সাবেক উপধাক্ষ্য এনএম শাহজালাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ। বক্তারা, সরকারের নাগরিক সেবা আরও সহজতর করতে প্রতিটি দপ্তরে সেবা প্রদাণের নুতন নতুন উদ্ভাবন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। দিনব্যাপী প্রদর্শনীতে জেলার ৬ টি উপজেলার বিভিন্ন দপ্তরের ১৮ টি স্টল স্থান পায়। যেখানে প্রদর্শণ করা হয় নানা ইনোভেশন মুলক কর্মকান্ড।


এ ক্যটাগরির আরো খবর..