× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল

হাসপাতাল থেকে ফিরেছেন লেখক ও অধ্যাপক মুনতাসির মামুন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২০
অধ্যাপক মুনতাসির মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও লেখক মুনতাসির মামুন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

আজ সোমবার মুনতাসির মামুন বাসায় ফেরার পর  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি বাসায় ফিরেছি, এখন সুস্থ আছি।

তিনি আরও বলেন, আমার অসুস্থতার খবর জানার পর সারা দেশের মানুষ আমার জন্য শুভকামনা জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের লোকজন আমার শারীরিক অসুস্থতার সময় সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন।

আর চিকিৎসকদের নিরলস পরিশ্রমে আমি সুস্থ হয়ে বাসায় ফিরেছি। তাদের প্রতি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩ মে রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

পরদিন পরীক্ষায় তারও করোনাভাইরাস শনাক্ত হয়। ৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনের হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..