× Banner
সর্বশেষ
দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

বিশ্ব স্বাস্থ্য(হু) এর পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সেঁজুতি সাহা

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২০

বাংলাদেশের অণুজীব বিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। সংস্থাটির দ্য পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডে (টিআইএমবি) নিয়োগ পেয়েছেন তিনি।

সেঁজুতি বর্তমানে বাংলাদেশের শিশু বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (সিএইচআরএফ) কর্মরত আছেন।

শুক্রবার (১০ জুলাই) সিএইচআরএফ-এর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিআইএমবি প্রকল্প মূলত বিশ্বব্যাপী পোলিও রোগের বিস্তার নিয়ে কাজ করে। ২০১৮ সালের মে মাসে অনুমোদনের পর থেকে পোলিও সংক্রমণ পরিস্থিতি নিয়ে কাজ করছে হু। বোর্ডের আরও দুই সদস্যের সঙ্গে সেঁজুতি সাহা মূলত হু’র মহাপরিচালক পর্যায়ে পোলিও সংক্রমণ প্রক্রিয়াটির অগ্রগতি বিষয়ে পরামর্শ দেবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বোর্ডে সভাপতি যুক্তরাজ্যের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যার লিয়াম ডোনাল্ডসন। তিনি একইসঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক।

সেঁজুতির সহকর্মী বোর্ডের বাকি দুই সদস্য হলেন- যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক শেইলা লেথারম্যান ও নাইজেরিয়ার চিকিৎসক ডা. লোলা ডেয়ার।

করোনা ছড়িয়ে পড়ার পর গত মে মাসে বাবার সঙ্গে যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিন–নকশা (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করে আলোচনায় আসেন সেঁজুতি। তারা বাবা সমীর সাহা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক।


এ ক্যটাগরির আরো খবর..