× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

অটিজম মোকাবিলায় জাতীয় কৌশলপত্র পরিকল্পনা বাস্তবায়নে আরো নিষ্ঠাবান হওয়ার নির্দেশ

admin
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  অটিজম মোকাবিলায় জাতীয় কৌশলপত্র পরিকল্পনা বাস্তবায়নে আরো নিষ্ঠাবান ও মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অটিজম মোকাবিলায় জাতীয় কৌশলপত্র পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

সভায় স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একজন ফোকাল পয়েন্ট প্রতিনিধি মনোনীত করা হয়। আগামী ২৬ আগস্ট মনোনিত প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পরিকল্পনা বাস্তবায়নের কার্যপন্থা নির্ধারণে দিনব্যাপী একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটিজম মোকাবিলায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গঁনে নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দুত সায়মা হোসেন ওয়াজেদ পুতুলের একর্নিষ্ঠ ও আন্তরিক প্রয়াসের ফলে অটিজম মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ বিশ্ব নেতৃত্বন্দের কাছে ভূয়সী প্রশংসা অর্জন করছে। অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কৌশল বাস্তবায়নে সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক প্রণয়ণে সায়মা ওয়াজেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই অর্জনকে আরো উর্দ্ধে নিয়ে যেতে অটিজম ও অন্যান্য স্নায়ুজনিত সমস্যায় আক্রান্তদের কার্যকর সেবা ও সহায়তা প্রদান জোরদার করতে হবে। এলক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সেবা খাতে অটিজমকে বিশেষ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মকৌশল প্রণয়ণে মনোনিবেশ প্রয়োগে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাইল হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..