× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

৮ লাখ টন ধান ক্রয় করবে সরকার -কৃষিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২০
টাঙ্গাইলে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা

করোনার কারণে দেশে দুর্ভিক্ষ হবারও কোনও সম্ভাবনা নেই। এ বছর সরকার কৃষকের কাছ থেকে আট লাখ টন ধান ক্রয় করা হবে। বললেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী আজ টাঙ্গাইলে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের ধানসহ অন্যান্য খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। বর্তমান বোরো মৌসুমে প্রচুর ধান উৎপাদন হয়েছে। এই ধানগুলো আগামী ১০-১৫ দিনের যদি আমরা ঘরে তুলতে পারি তাহলে আমাদের দেশে আগামী ছয় মাস খাদ্যের কোনও অভাব হবে না।

মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে। এগুলো বিতরণে অনিয়ম বা চুরি কঠোর হস্তে দমন করা হবে, সে যে দলেরই হোক।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।


এ ক্যটাগরির আরো খবর..