× Banner
সর্বশেষ
প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

৭২ হাজারে বিক্রি হলো ৪মণ ওজনের শাপলা পাতা মাছ  

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
শাপলা পাতা মাছ  

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ৩টি শাপলা পাতা মাছ । পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।
সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৭ দিন আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। আজ ভোরে ৭২ হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন আমাদের দোকানে।
হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এর পর আজ ভোর তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫০ কেজি এবং আরেকটি ছিল ৬০ ওজনের আরেকটি ৬১ কেজি ওজনের ছিল। মোট তিনটি মাছ ১৭০ কেজি ওজনের হয়। ১৬ হাজার টাকা মণে বিক্রি করা হয় মাছ গুলো।


এ ক্যটাগরির আরো খবর..