× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

’৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে কেউ সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারবেনা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে ঐতিহাসিক রাস উৎসব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন‍্য লড়াই এবং সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন‍্য সংগ্রাম করছেন। একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের ’৭২ এর সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। যেসংবিধানে সকল ধর্ম-বর্ণের অধিকার দিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত‍্যা করার পর আমাদের সে অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শুধু রাজনৈতিক ক্ষমতার কারণেএ দেশকে ধর্ম দিয়ে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে সংগ্রাম করেছে একমাত্র আওয়ামী লীগ। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে রাজ দোবোত্তর এস্টেটের আয়োজনে শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে ঐতিহাসিক রাস উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীবলেন, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। ইতিপূর্বে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালানো হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এদেশে কেউ আর কোনো সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারবে না।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুকুরের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ানুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ এবংবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।

এরআগেপ্রতিমন্ত্রী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..