× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়ার লক্ষ্যে ৫টি হাসপাতালে চলছে কার্যক্রম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
৫টি হাসপাতালে চলছে কার্যক্রম

৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়ার লক্ষ্যে রাজধানীর পাঁচটি হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

আজ বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন সকাল ৯টা থেকে এসব হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর টিকার প্রয়োগ শুরু হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় হাসপাতাল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এই পাঁচ হাসপাতালের নিজস্ব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা আজ করোনার ভ্যাকসিন পাবেন।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, টিকা প্রয়োগ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চারটি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারটি এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একটি বুথ করা হয়েছে। এই পাঁচটি হাসপাতালে ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়ার লক্ষ্য রয়েছে আমাদের।

এর আগে গতকাল বুধবার কুর্মিটোলা হাসপাতালের দেশে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রথম করোনা ভ্যাকসিন নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা। তারপর আরও কয়েকজনকে দেয়া হয় ভ্যাকসিন।


এ ক্যটাগরির আরো খবর..