৩০ মে শপথের আগে মেগা রোড শো মোদীর

দু’হাত উপুড় করে মোদীকে ভোট দিয়েছে বারাণসীবাসী৷ ফলস্বরূপ গতবারের থেকে রেকর্ড মার্জিনে জয় পান নমো৷ তাই কৃতজ্ঞতা জানাতে বারাণসী যেতে পারেন নরেন্দ্র মোদী৷ দলীয় সূত্রে তেমনই খবর৷

৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী৷ তাই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন৷ শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন৷ শপথ নেওয়ার আগে হাতে বেশ কিছু সময় রয়েছে নমোর৷ এই সময়ের মধ্যে বেশ কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি৷ যার মধ্যে রয়েছে বারাণসী এবং গুজরাত৷

দলীয় সূত্রে খবর, আগামী ২৮মে মোদী যেতে পারেন বারাণসীতে৷ করবেন বিশাল রোড শো৷ তারপর গঙ্গা আরতিতে অংশ নেবেন৷ মোদীর এই সফর ঘিরে উত্তরপ্রদেশ বিজেপির মধ্যে ব্যস্ততা তুঙ্গে৷ ঐতিহাসিক জয়ের পর প্রথম রোড শো মোদীর৷ রোড শো মেগা হিট করার দায়িত্ব কাধে তুলে নিয়েছে যোগী ব্রিগেড৷ উল্লেখ্য, বারাণসী থেকে মোদী এবার ৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫ ভোটের ব্যবধানে জেতেন৷

বারাণসীর পর নিজের রাজ্য গুজরাত যাবেন মোদী৷ গতবারের মতো এবারও গুজরাতবাসী তাঁকে রাজ্যের ২৬টি আসন উপহার দিয়েছে৷ তাই গুজরাতবাসীর সাথে দেখা করে ধন্যবাদ জানাতে চান তিনি। এই সফরে বেড়িয়েই গুজরাতের গান্ধীনগরে নিজের বাড়ি গিয়ে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করে আসবেন তিনি। গতবারও জয়ের পর মায়ের সঙ্গে দেখা করেন নমো৷ পা ছুঁয়ে মায়ের আর্শীবাদ নেন৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।