নড়াইলে ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে নড়াইল জেলা ডিবি পুলিশের এস আই জামারত আলী বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই যে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে মাদক কারবারিরা নড়াইলে দিকে আসছে।
  তথ্যের ভিত্তিতে ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে ঠিক কত বোতল ফেনসিডিল উদ্ধার করা গেছে তা এখনো জানা জায়নি। আসামীদের বাড়ী নড়াইল জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উল্লেখ্য এর  আগে ৫০০পিস ইয়াবা সহ রমজান কে আটক করে থানা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।