× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

খাবারের বিষক্রিয়ায় বিয়েবাড়ির ২ শতাধিক ব্যক্তি হাসপাতালে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বিয়েবাড়ির খাবার খেয়ে খাবারের বিষক্রিয়ায় ঝালকাঠির নলছিটিতে  দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে যাদের অনেকের অবস্থা গুরুতর। তাদের ধারনা  পূর্ব শত্রুতার জের ধরে কেউ খাবারে বিষ মিশিয়েছে।

  গতকাল দুপুরে উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অনেককে ঝালকাঠি সদর ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার কারণে তারা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন।

অসুস্থ কয়েকজনের স্বজনরা জানায়, রোববার দুপুরে প্রতাপ গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ২৫০ জন। দুপুরে খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েনে। বিকেল থেকে তারা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন। প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

বরের বোন সারমিন আক্তার জানান, তাদের পরিবারের সবাই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খাবার রান্নায় কোনো সমস্যা হয়ে থাকতে পারে। এজন্য সবার এই অবস্থা হয়েছে। তবে বর নজরুল ও তার স্ত্রী খাবার না খাওয়ায় সুস্থ আছেন। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিয়াম আহসান জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে তবে অনেকের অবস্থা গুরুতর।


এ ক্যটাগরির আরো খবর..