× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

ডেস্ক

১৮৮ রানে হারল টাইগাররা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
bd test

প্রথম টেস্ট ১৮৮ রানে হারল টাইগাররা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ওপেনিং জুটিতে রেকর্ড গড়ে জয়ের আভাস দিচ্ছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হার দেখতে হলো টাইগারদের।

ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটের জবাবে ৩২৪ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। বল হাতে একাই টাইগারদের ধবল ধোলাই করে ম্যাচসেরা হয়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।

এর আগে ৪০৪ রানে থেকেছিল ভারতের প্রথম ইনিংস। তবে ১৫০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে বাংলাদেশকে ফলো-অনে না পাঠিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে দলীয় ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে অতিথিরা। ফলে সব মিলিয়ে বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছিল ৫১৩ রান।


এ ক্যটাগরির আরো খবর..