১০ম গ্রেডে বেতন স্কেলের দাবিতে মেহেরপুরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেলের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কোর্টরোডে সংগঠনটির সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সদর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশননের সভাপতি আবু সালেহ্ সহ জেলার ডিপ্লোমা কৃষিবিদরা অংশ নেয়। তাদের দাবি প্রধানমন্ত্রী এ দাবির পক্ষে একমত হলেও আমলা তান্ত্রিক জটিলতার কারণে তা এখনও বাস্তবায়ন হয়নি। অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।