আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যটি শুক্রবার রাতের আধারে ভেঙে দেওয়ার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় আজ রবিবার সকালে উপজেলা আরওয়ামী লীগ ও অঙ্গ-সহোযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর,সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।