× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

হ্যান্ডশেক নয়, কাজ চালান ভারতীয় স্টাইল ‘নমস্তে’-র মাধ্যমে -জার্মান প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
হ্যান্ডশেক নয় নমস্তে

বিশ্বের বিভিন্ন প্রান্তে রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা মারণ ভাইরাস। চিনে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করানো ভাইরাসকে। দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারাও এ নিয়ে বেশ সন্ত্রস্ত। তাই হ্যান্ডশেকেও এসেছে বাধা।

সম্প্রতি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে হ্যান্ডশেক বনধের ট্রেডমার্ক হয়ে উঠেছে। সবাই বলছেন হ্যান্ডশেক নয়, কাজ চালান ভারতীয় স্টাইল ‘নমস্তে’-র মাধ্যমে।

জানা গিয়েছে অ্যাঞ্জেলা মর্কেল সম্প্রতি বার্লিনে একটি মিটিংয়ে গিয়েছিলেন। সেখানেই দেখা গিয়েছে তিনি তারই ক্যাবিনেটের এক মন্ত্রীকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু মন্ত্রীমশাই পত্রপাঠ নাকচ করে দিয়েছেন তা। প্রথমে চ্যান্সেলর একটু হকচকিয়ে গেলেও পড়ে বিষয়টি বুঝতে পেরে সামলে নিয়েছেন। পরে বিষয়টি নিয়ে নিজেরাই হাসি ঠাট্টায় মজেছেন।

সেই ভিডিও আপাতত করোনা ভাইরাসের প্রভাব এই হিসাবে সোশ্যাল মাধ্যমে ভাইরাল। নেটিজেনরা বলছেন, ভারতের মতো অভিবাদন আদান প্রদান হোক নমস্তের মাধ্যমে। যেমনটা করে থাকেন নরেন্দ্র মোদী কিংবা অমিতাভ বচ্চনের বিখ্যাত ভূমিকায় নমস্তে।


এ ক্যটাগরির আরো খবর..