হুমায়ুন আজাদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানী ১৭ জুন

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার আত্মপক্ষ শুনানীর পর আগামী ১৭ জুন যুক্তিতর্ক শুনানীর দিন ধার্য করেছে আদালত।

আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকছুদা পারভীন এ আদেশ দেন।

এদিন আত্মপক্ষ শুনানীতে কারাগারে থাকা জেএমবির সূরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদকে বিচারক তাদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমানে আসা অভিযোগ পড়ে শোনানোর পর জিজ্ঞাসা করেন, তারা দোষী না নির্দোষ? জবাবে তারা নিজেদের নির্দোষ বলে দাবী করে ন্যায় বিচার প্রার্থণা করেন। এরপর বিচারক আগামী ১৭ জুন যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন।

মামলার অপর আসামী জামায়াতে মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) সূরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ ও নুর মোহাম্মদ ওরফে সাবু পলাতক আছেন।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি প্রিজন ভ্যান থেকে যে ৩ আসামী ছিনিয়ে নেয় জঙ্গীরা ওই ৩ জনের মধ্যে ২ জন সালাহউদ্দিন ওরফে সালেহীন এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ। এদের মধ্যে রাকিব ওইদিন রাতে ধরা পরে এবং পরে ক্রস ফায়ারে নিহত হয়।
একই ঘটনায় বিচার চলা বিস্ফোরক আইনের মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ মে দিন ধার্য রয়েছে।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর উল্টাদিকে ফুটপাতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন হুমায়ন আজাদ। এ হামলার পর তিনি ২২ দিন সিএমএইচ হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসারত ছিলেন। ২০০৪ সালের ১২ আগস্ট (জার্মান সময়) ড. হুমায়ূন আজাদ জার্মানীর মিউনিকে মারা যান।

২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডি’র পরিদর্শক লুৎফর রহমান উক্ত ৫ আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।