ঘুর্ণিঝড়ে ভোলা ও পটুয়াখালীতে নিহত তিন

বিশেষ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে ভোলার তজুমদ্দিন ও পটুয়াখালী দশমিনায় ৩’জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক ।

ভোলার তজুমদ্দিন উপজেলায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে দু’জন নিহত হয়েছে। শনিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকরাম হোসেন (১৪) ও রেখা বেগম (৩৫)। দু’জনের বাড়ি শশীগঞ্জ গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক । এ ছাড়া বিধ্বস্ত হয়েছে কয়েক’শ বাড়িঘর।

এদিকে সকালে প্রবল ঝড়ো হাওয়ার মধ্যে ঘর ভেঙে পড়লে পটুয়াখালী দশমিনা উপজেলার সদর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে এক নারীর মৃত্যু হয়েছে।

দশমিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, নিহত ওই নারীর নাম নয়া বিবি (৫২) । ঝড়ে ওই এলাকার আরো ১০/১২টি ঘর ধসে পড়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।