× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডেস্ক

বিধিসম্মত না হওয়ায় হা‌সিনাকে ফেরত পাঠা‌নোয় ভারতের প্রতিক্রিয়া নেই -পররাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
পররাষ্ট্র উপ‌দেষ্টা
পররাষ্ট্র উপ‌দেষ্টা

বাংলাদেশের দাবি বিধিসম্মতভাবে না হওয়ায় শেখ হা‌সিনাকে ফেরত পাঠা‌নো নি‌য়ে ভার‌তের আনুষ্ঠা‌নিক কো‌নো প্রতি‌ক্রিয়া পাওয়া যায়নি। বলেছেন অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এদিকে শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তিস্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।

অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে এক প্রতিবেদনে বলাহয়,  বাংলাদেশ দাবি বিধিসম্মতভাবে করেনি। তা ছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরো অনেক কারণ আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে কোনো রকম আলোকপাত করেনি।উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..