হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ “পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যত” পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা এই পতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস-২০১৭ নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।
উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ফিল্ড ম্যানেজার এম এম সাকির হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রকাশ কান্তি রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাত ধোঁয়ার বিভিন্ন কলা-কৌশল শিক্ষা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।




