হাজারো নেতাকর্মী নিয়ে নৌকায় ভোট চাইলেন সাজেদা চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাজারো নেতাকর্মী নিয়ে নৌকা মার্কায় ভোট চাইলেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী, উন্নয়নের রুপকার, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। শনিবার সন্ধা ৬ টার দিকে সংসদ উপনেতা সালথা উপজেলা সদর বাজারে পৌঁছালে ভোটারদের ঢল নামে।

আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে কাছে পেয়ে নৌকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় সাজেদা চৌধুরী উপস্থিত জনতার কাছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দাবী করেন। আগামী ৩০ ডিসেম্বারে ব্যালটের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার উন্নয়ন করার সহযোগিতা করার আহ্ববান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুউজ্জামান ফকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, উপজেলা যুবলীগের -সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশিষ নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল-সহ হাজারো নেতাকর্মী ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।