মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): সানজানা শিরিনের উদ্যোগে হবিগঞ্জে ৪৬জন অসহায় বিধবা,এতিম বাচ্চা,অন্ধ,ভিক্ষা করে,বাসায় কাজ করে এরকম মা কে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ০৬ মার্চ সোমবার সানজানার বাড়িতে এই সামগ্রী বিতরণ করা হয়।
সানজানা শিরিন জানান,গত বছরের ন্যায় এ বছরও বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি এই কাজগুলো প্রতিনয়ত করে আসছেন। যেখানেই যার যা প্রয়োজন সেটা মেটাতে সর্বদা চেষ্টা করেন। অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত।নিজে একজন রক্তদাতা, করছেন রক্ত সংগ্রহের কাজ।বর্তমানে তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় ৫০ শয্যাবিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালে কাজ করছেন ।
সানজানা শিরিন আরো বলেন, ‘দরিদ্র মানুষদের সাহায্য করে আতœতৃপ্তি পান,এই ছোট ছোট কাজ অই আত্নতৃপ্তি দেয়,ভাললাগা সৃষ্টি করে”। এই কাজ গুলার জন্য তিনি সবার সাহায্য কামনা করেন।




