উত্তম কুমার রায়ঃ ধারাবাহিক ভাবে অগ্নিসংযোগ,উড়োচিঠিতে হুমকি,পরিশেষে হত্যার উদ্দেশ্যে হামলা করলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিপুল চন্দ্র রায়।।
তেমন কোন কারণ ছাড়াই সংখ্যালঘু পরিবারকে ২০১৪ সালে থেকে ৭ বার অগ্নিসংযোগ,এর মধ্যে ১৯১৯ সালের পাঁচ মাসে তিন বার অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, উড়ো চিঠিতে হুমকির পর গর ৯ এপ্রিল রোজ রবিবার রাত্রে দুর্বত্তরা হত্যার উদ্দেশ্যে হামলা চালালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন বিপুল চন্দ্র রায়(৩২)। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউপি ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খর্গ মোহন রায়ের বাড়িতে।। খর্গ মোহন রায়(৫৫) জানান তেমন কোন কারণ ছাড়াই তার বাড়িতে এযাবৎ ৭ সাত বার অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এবং উড়োচিঠিতে হুমকি দেয়।
বাংলাদেশ মুসলিম নামের উড়োচিঠিতে তার বাড়ির ম্যাপ সহকারে জানিয়ে দেয় কার কার বাড়িতে অগ্নিসংযোগ করা হবে এবং কার পরে কাকে হত্যা করা হবে। এমন ঠিঠি পেয়ে পরদিন ৫নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান একরামুল হক,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনর্চাজ কে জানিয়ে একটি থানায় একটি জিডি করে রাখেন। এবং পুলিশ তা তদন্ত করে।।
এমনতা অবস্থায় গত ৯ই এপ্রিল রোজ রবিবার বিকেলে খর্গ মোহনের ছেলে বিপুল চন্দ্র রায় পাশ্ববর্তী বাজার বেগুনবাড়ি হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করে রাত ১০টার দিকে বাড়ি ফিরার পথে বোরখা পরিধান করা ৫জন অজ্ঞাত যুবক হত্যার উদ্দেশ্যে রড় দিয়ে নির্মম ভাবে এলোপাথাড়ি আঘাত করে। বিপুল চন্দ্র রায় অজ্ঞান হয়ে পরলে তাকে মৃত ভেবে দুর্বত্তরা পাশ্ববর্তী এরফান আলীর বাশঁঝারে রেখে চলে যায়।
এইদিকে বিপুল চন্দ্র রায় বাড়ি ফিরতে দেরী হয়ার তার বাবা খর্গ মোহন রায় ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। বাশঁঝারে গোঙানি শুনতে পেলে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জৈনক ব্যক্তির মাইক্রোবাস যোগে দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল নিয়ে যায়।। প্রতিবেশী পরিমল চন্দ্র রায় জানান ওই বস্তিতে মাত্র ৫টি ঘর হিন্দু বাড়ি থাকায় জঙ্গিগোষ্ঠী/দুর্বত্তরা অপ্রকার্শে অগ্নিসংযোগ উড়োচিঠিতে হুমকি দিয়ে আতংক ভয়ভীতি সৃষ্টি করার পরিকল্পনা করছে আমরা যেন এই এলাকা ছেড়ে অন্যত্র বা দেশত্যাগ করি এই মর্মে দুর্বত্তরা হামলা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।। খর্গ মোহন রায় বিনিত অনুরোধ করে বলেন তার পরিবারের প্রতি এই ধারাবাহিক অন্যায়ের অবিচারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে উদ্বোধন কর্মকর্তা ও মাননীয় প্রধানমন্ত্রী সু-দৃষ্টি কামনা করেন।।



