ওয়াসা নর্দমা পরিষ্কার করে সড়কে ময়লা ফেললে জরিমানা -মেয়র তাপস

ওয়াসা নর্দমা পরিষ্কার করে সড়কে ময়লা ফেললে জরিমানা -মেয়র তাপস

ঢাকা ওয়াসা নর্দমা পরিষ্কার করে সড়কে আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বলেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ রোববার (২১ জুন) নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তাপস ওয়াসাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন।

মেয়র তাপস আরও বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদিও উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয়, তাহলে সরাসরি আমাকে জানাবেন।

ডিএসসিসি মেয়র বলেন, এ কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সব নর্দমা মাসে দু’বার করে পরিষ্কার করা হবে।

এর আগে সকালে ডিএসসিসি মেয়র নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।