× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

স্টাফ রিপোর্টার

স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু

নওগাঁর পল্লীতে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নবদম্পতির করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২০) ও তাঁর স্ত্রী বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কার্তিকাহার গ্রামের পাশের একটি খালে একসঙ্গে গোসল করতে যান নুর ইসলাম ও সুমাইয়া। গোসলের একপর্যায়ে প্রথমে নুর ইসলাম পানিতে ঝাঁপ দেন।

কিন্তু কিছুক্ষণ পার হলেও তিনি পানি থেকে উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন সুমাইয়া। স্বামীকে বাঁচাতে একপর্যায়ে তিনি নিজেই পানিতে ঝাঁপ দেন। এরপর খালের পানির তীব্র স্রোতে দুজনই তলিয়ে যান।

ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত খালে নেমে তাদের উদ্ধারে নামেন। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। একইসঙ্গে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..