স্পেনে বিপদগ্রস্থদের পাশে ছাত্রলীগ

স্পেনে বিপদগ্রস্থদের পাশে ছাত্রলীগ

স্পেন থেকে হোসাইন ইকবালঃ করোনায় বিধ্বস্ত স্পেনে সাময়িক বিপদগ্রস্ত প্রবাসীদের সহোযোগিতার হাত বাড়িয়েছে স্পেন ছাত্রলীগ।

স্পেন  ছাত্রলীগ এর সবচেয়ে পরিশ্রমী নেতা হানিফ মিয়াজি এর উদ্যোগে স্পেন আওয়ামিলীগ সভাপতি এস আর আই এস রবিন এবং সহ সভাপতি আকরামুজ্জামান কিরন মোল্লার পৃষ্ঠপোষকতায় প্রায় ১২০ জন বিপর্যস্ত প্রবাসী কে উপহার প্রদান করা হয়।

ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি বলেন বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই সকল সংকটময় মুহুর্তে সামনে থেকে মোকাবেলা করার অগ্রনী সৈনিক হলো বাংলাদেশ ছাত্রলীগ।  বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঘোষনা করেন ছাত্রলীগ যেনো স্ব স্ব অবস্থানে থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসে।

তারই ধারাবাহিকতায় আমরা স্পেন ছাত্রলীগ নিজেদের সামর্থ অনুযায়ী

১. চাল ৫ কেজি।

২. ডাউল ২ কেজি।

৩. খেজুর ২ কেজি।

৪. তৈল ২ কেজি।

৫. ছোলা ২ কেজি।

৬. দুধ ৬ লিটার।

৭. পিয়াজ ৩ কেজি।

৮. ডিম ১ কেচ (৩০টি)। উপহার দিয়ে  প্রবাসী বাঙ্গালীদের পাশে থাকার চেষ্টা করেছি। এছাড়াও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এবং স্পেন আওয়ামিলীগের উপহার প্রদানের সকল কার্যক্রমে সেচ্ছাসেবী হিসেবে হানিফ মিয়াজির নেতৃত্বে কাজ করেছে স্পেন ছাত্রলীগ।

উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ এর সভাপতি এস আর আই এস রবিন,  সহ সভাপতি আকরামুজ্জামান কিরন, সাধারণ সম্পাদক রিজভী আলম, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম দিদার,সদস্য আব্দুল আজিজ। ছাত্রলীগের বাপ্পি রহমান ,  আল আমিন, মাসুম শেখ, সুমন সহ প্রমুখ।

কোভিড-১৯ এ স্পেনে প্রায় ২৪ হাজার ৫৪৩ মানুষের মৃত্যু হয়েছে। তবে গত কয়েকদিন ধরে নতুন আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা নিম্নগামী।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে স্পেন সরকারের চার ধাপের পরিকল্পনা গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকেলে মন্ত্রীসভার এক মিটিংয়ে স্পেন প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ করোনা ভাইরাস রোধে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত চারটি ধাপে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন যা আগামী জুন মাসের শেষ পর্যন্ত চলবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।